
হলিউডের তারকা অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে প্রতিবারই অভিনয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। হলিউডে তারকা অনেকেই হন, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন কজন।
কখনো রাজকন্যা, কখনো ফ্যাশন-জগতের শিক্ষানবিশ, ক্যাটওম্যান কিংবা সংগীতজগতের জটিল চরিত্র—সব ভূমিকাতেই তিনি প্রশংসিত হয়েছেন। কোথাও পপ তারকা, কোথাও ফ্যাশন–দুনিয়ার পরিচিত মুখ, কোথাও গ্রিক মহাকাব্যের রানি, আবার কোথাও রহস্যময় লেখক।
আজ ১২ নভেম্বর অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রীর ৪৪তম জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া হ্যাথওয়ের ক্যারিয়ার ২০২৬ সালে এসে পৌঁছেছে এক নতুন উচ্চতায়। ১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যান হ্যাথওয়ের বয়স এখন ৪৪ বছর।
চলতি ২০২৬ সালে অ্যান হ্যাথওয়ে অভিনীত পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে। রোমান্টিক কমেডি, সায়েন্স ফিকশন, থ্রিলার থেকে শুরু করে সংগীতনির্ভর ড্রামায় তিনি নিজেকে মেলে ধরেছেন। বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ থেকে তাঁর এই পাঁচ ছবি সব মিলিয়ে আয় করেছে প্রায় ২৭৯ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৮৮৭ কোটি টাকা। এই অংকটি ছবির বিশ্বব্যাপী মোট টিকিট বিক্রির আয়। সেখানে বেঁচে থাকার লড়াই নিয়েই ছবির গল্প। তাঁর সাবেক পোশাক পরিকল্পনাকারী বন্ধুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবির গল্প।
নির্দিষ্ট কোনো চরিত্রে আটকে না থেকে কমেডি, ড্রামা ও থ্রিলারে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন হ্যাথওয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ের পরিপক্বতাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন বিনোদনভিত্তিক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় আট কোটি ডলার। অভিনয়ের প্রশংসা পেলেও বক্স অফিসে অন্য চার ছবির তুলনায় এটি পিছিয়ে।
এক বছরে পাঁচটি ভিন্নধারার সিনেমা, বিশাল বক্স অফিস সাফল্য এবং ক্রিস্টোফার নোলানের মতো খ্যাতনামা পরিচালকের কাজ—সব মিলিয়ে ২০২৬ সাল অ্যান হ্যাথওয়ের অভিনয় জীবনের এক স্মরণীয় ও ঐতিহাসিক বছর হয়ে থাকছে। এক বছরে পাঁচটি ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁর অবস্থান এখনো বেশ শক্ত।