1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
দুই গ্রামবাসীর সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পোশাকশিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জেডি ভ্যান্স |: ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ শ্রমিকদের দাবি ও কর্মবিরতি নিরসনে আলোচনার পথ খোলা: শ্রমমন্ত্রী যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত ইলহান ওমর শি জিনপিং যেভাবে শক্তিশালী করেছেন নিজস্ব রাজনৈতিক কর্তৃত্ব ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নতুন শিক্ষাক্রমে তৃতীয় ভাষা: বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় ইরান যুদ্ধ নিয়ে প্রশাসনের জবাবদিহি চাইবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের আধিপত্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

দুই গ্রামবাসীর সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন

মোহাম্মদ খাইরুল এনাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ১২:১১ পিএম
শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (০৩/০৪/২৫) সন্ধ্যায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় – গতকাল বিকালে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের লোকজনের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর এবং কিছু বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যার্থ হলে পরবর্তীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে টহল জোরদার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত বাড়াইলের আনোয়ার হোসেন, ইছাক মিয়া ও বাড্ডা গ্রামের শাহীন ও সোহাগ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন- বাড়াইল ও বাড্ডা গ্রামের মাঝে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি, এখন পরিস্থিতি শান্ত আছে।

এই বিভাগের আরো খবর