সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর ভবিষ্যৎ কর্মবাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক সম্ভাবনা ও চাহিদা ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাইলি সাইরাস নারায়ণগঞ্জে বাসে ও ঝুটবোঝাই ট্রাকে পেট্রলবোমায় আগুন টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক জাতীয় ঐক্য গড়তে আজ এনসিপির সঙ্গে তারেক রহমানের বৈঠক অলিম্পিক সোনার পদকে খাঁটি সোনা থাকে কতটুকু ধর্মঘটের জেরে সোমবার অচল হতে পারে বেলজিয়ামের আকাশসীমা শেখ হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা ১১ বছরের কিশোরীর দেওয়া নামে প্লুটোর নামকরণের নেপথ্যে

ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ-ভিডিও ধারণ, কলেজশিক্ষক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২ ৭:৫৪ এএম
Advertisement
শেয়ার করুন

বগুড়ায় এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ভিডিও ধারণ এবং অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় জিন্নাতুল ইসলাম প্রামাণিক (৫৩) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

গতকাল মঙ্গলবার রাতে শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী থানায় ধর্ষণের অভিযোগ দেন। পরে রাত ১২টার আগে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পর ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী প্রায় চার বছর আগে সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিকের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখেন ওই শিক্ষক।

পরে তিনি ওইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ১০ অক্টোবর দুপুরে রানার্স সিটি হাউজিংয়ের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

শিক্ষক জিন্নাতুল ইসলাম ওই ছাত্রীকে গত ৩১ অক্টোবর বিকেলে শহরের জলেশ্বরীতলার একটি হোটেলে ডেকে নেন। সেখানে তিনি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের দাবি করলে শিক্ষক তাকে সন্তান নষ্ট করতে হুমকি দেন ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জেবুন্নেছা জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া আসামি সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিককে আদালতে পাঠানো হবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর