1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ৩:১৮ পিএম
শেয়ার করুন

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর এক শিশুর লাশ শুক্রবার পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকার সরকার বাড়ি পুকুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী (৭)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার মাইজপাড়া এলাকার আয়নাল হকের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার ভাড়া বাসায় স্বপরিবারে থেকে এলাকায় রাজমিস্ত্রীর কাজ করেন আয়নাল হক। তার স্ত্রী হীরা বেগম স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার এ দম্পতি তাদের শিশু সন্তান মোহাম্মদ আলীকে বাসায় রেখে নিজেদের কর্মস্থলে যান। সন্ধ্যায় বাসায় ফিরেন তারা। এসময় নিখোঁজ ছিল শিশু মোহাম্মদ আলী। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে সন্তানের সন্ধান না পেয়ে পরদিন বাসন থানায় সাধারণ ডায়েরী করেন হীরা বেগম। ঘটনার দুইদিন পর শুক্রবার সকালে স্থানীয় সরকার বাড়ির পুকুরে শিশু মোহাম্মদ আলীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পুকুরে গোসল করতে বা খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুটি মারা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর