
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বিদ্যুত সংযোগ ত্রুটির কারণে টিনের ঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন শাকিব (৮) নামের এক শিশু।
শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর (চেরেঙ্গা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিব(৮) ওই গ্রামের শাহিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকালে নিহত শাকিব কয়েকজন শিশুর সাথে ঘরের পাশে খেলছিল।এরইমধ্যে খেলার ছলে হঠাৎ শাকিব ওই টিনের ঘরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। কিন্তু এর আগেই শাকিব মারা যায়।
রংপুর পল্লি বিদ্যুত সমিতি- ১,শটিবাড়ীর আওতাভুক্ত সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম নূরুল সামছুল হুদা বলেন, ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।কিন্তু অসতর্কতার কারণে কেউ যদি ঘরবাড়িতে তার ফুটো হয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আমাদের কী করার আছে।তবে বিশেষ করে যাদের টিনের ঘর আছে তাদের কে বিদ্যুৎ ব্যবহারে সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন,শিশুটির অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে বিদ্যুৎ ব্যবহারে আমাদেরকে সকলকে অধিকতর সতর্কতা ও সচেতন হওয়া একান্ত অপরিহার্য।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,ঘটনাটি জানার পরপরেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এসংক্রান্ত থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।