1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাংবাদিকদের হেনস্তা করলে কঠোর ব্যাবস্থা নেওয়ার হুশিয়ারী ববি প্রশাসনের - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

সাংবাদিকদের হেনস্তা করলে কঠোর ব্যাবস্থা নেওয়ার হুশিয়ারী ববি প্রশাসনের

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২২ পিএম
শেয়ার করুন

ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্থা বা ভয়ভীতি দেখালে হেনস্তাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্কতা জারি করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। বৃহস্পতিবার (১৮সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের খবর সংগ্রহ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল এবং নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা গুলো হলো:-
* সংবাদকর্মীরা পরিচয়পত্র দেখালে তাদের তথ্য বা সংবাদ সংগ্রহে সহায়তা করতে হবে।
* কোনো প্রকার অসদাচরণ, বাধা বা হয়রানি করা যাবে না।
* ক্যাম্পাসের সব তথ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করতে হবে।
* নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে সংবাদ সংগ্রহের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কেউ ভয়ভীতি দেখালে, হুমকি দিলে বা হেনস্থা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, সাংবাদিকরাও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

উল্লেখ্য গত শুক্রবার (১২সেপ্টম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের দুই সাংবাদিককে হুমকি ধামকি প্রদান করে মার্কেটিং ও এ্যাকাউন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের কতিপয় শিক্ষার্থী এবং গত ১৬ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক নারী সাংবাদিকের সাথে অসদাচরণ করেন। ঐ দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাস সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

এই বিভাগের আরো খবর