1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৬০০ কোটির ঘরে সুপারস্টার প্রভাসের ‘সালার’ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

৬০০ কোটির ঘরে সুপারস্টার প্রভাসের ‘সালার’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ১২:১৭ পিএম
শেয়ার করুন

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘সালার’। প্রশান্ত নীল নির্মিত এ সিনেমা গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ভারতের ৫ হাজার ৬০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ‘সালার’। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে সিনেমাটির আয় বৃদ্ধি পায়। কিন্তু সময়ের সঙ্গে আয়ের পরিমাণ কমতে শুরু করেছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘সালার’ আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৫৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৩৯ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ২৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ২১.৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় ২৯৩.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৫০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৬২ কোটি ৪১ লাখ টাকার বেশি।

‘সালার’ সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ৬ দিনে বিশ্বব্যাপী ‘সালার’ সিনেমার আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। ‘সালার’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। তা ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, শ্রিয়া রেড্ডি প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *