1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা ১৪ আসনে নির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ধানের শীষ প্রার্থী - তুলি - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

ঢাকা ১৪ আসনে নির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ধানের শীষ প্রার্থী – তুলি

এস এম রাসেল
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৩ পিএম
শেয়ার করুন

ঢাকা ১৪ আসনে নির্বাচনে ব্যাপক কারচুপি আর আনিয়মের অভিযোগ তুলে ফলাফল স্থগিত চেয়ে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ঢাকা–১৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বেলা ১২টায় মিরপুর সনি হলের পেছনে চিড়িয়াখানা রোডের রোহানি সুপারমার্কেটের ৩য় তলায় অস্থায়ী নিজ কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। এ সময়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলি বলেন, “নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট প্রদানের মতো একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত না হলে জনগণের ভোটাধিকার চরমভাবে ক্ষুণ্ণ হবে।” এ সময়ে তিনি আরও দাবি করে বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হয় এবং নির্বাচন চলাকালে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তার ভাষ্য অনুযায়ী, অনেক কেন্দ্রে বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি এবং গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না।

ইঞ্জিনিয়ার তুলি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পুনঃভোট গ্রহণের দাবি জানাচ্ছি। জনগণের রায়কে বিকৃত করার যে অপচেষ্টা হয়েছে, তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।” তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে সকল রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সত্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিক ভাই-বোনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আপনারা নিরপেক্ষভাবে প্রকৃত চিত্র দেশবাসীর সামনে উপস্থাপন করবেন।”

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সানজিদা ইসলাম তুলি। তিনি জানান, আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে এবং প্রমাণাদি সংগ্রহ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড.মাহদী আমীন, ঢাকা ১৪ এর টিম লিডার ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোস্তফা জগলুল পাশা পাপেল ও শামিম পারভেজ প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর