1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাল শুরু টিসিবির ট্রাক সেল, তেল চিনি ডালের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর - আজকের কাগজ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দুইদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার : ডিএমপি কমিশনার যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী র‍্যাব-১৩ এর অভিযানে দিনাজপুরে মাদকসহ ৩ জন গ্রেফতার

কাল শুরু টিসিবির ট্রাক সেল, তেল চিনি ডালের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৯ পিএম
শেয়ার করুন

পবিত্র রমজান উপলক্ষে স্বল্পমূল্যে খাদ্য পণ্য বিক্রি করবে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে ৪৫০টি ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে সংস্থাটি। নিয়মিত পণ্য ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে রোজায় ছোলা ও খেজুর বিক্রি করা হবে।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে নিয়মিত তিনটি পণ্য নিয়ে থাকেন প্রতি মাসে। অন্যদিকে ট্রাক সেলের আওয়তায় প্রতি ট্রাকে দৈনিক ৪০০ জনের কাছে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

টিসিবি জানায়, ঢাকার বিভিন্ন স্থানে ৫০টিসহ সারাদেশের ৫৫ জেলায় দৈনিক মোট ৪৫০টি ট্রাকে শুক্র ও শনিবার ছাড়া বাকি ৫ দিন পণ্য বিক্রি করা হবে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল (১১৫ টাকা দরে), ৮০ টাকা দরে এক কেজি চিনি, ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ৬০ টাকা দরে এক কেজি ছোলা এবং ১৬০ টাকা দরে দেড় কেজি খেজুর নিতে পারবেন ট্রাক থেকে।

এবার ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত ট্রাক সেলের মাধ্যমে ২৩ হাজার টন খাদ্য পণ্য বিক্রি করবে টিসিবি।

সংস্থাটি জানায়, ফ্যামিলি কার্ডধারীরা ফেব্রুয়ারি মার্চ মাসে ডিলারের কাছ থেকে নিয়মিত তিনটি পণ্য আরো কম দামে পাবেন।

ডিলারের মাধ্যমে ফ্যামিলি কার্ডধারীদের কাছে যে দরে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করে টিসিবি, তার চেয়ে বেশি দরে বিক্রি করবে ট্রাক সেলে।

এতে ট্রাক থেকে একজন ক্রেতাকে কার্ডধারীদের তুলনায় ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল কেনায় প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি খরচ করেতে হবে।

ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে একবার করে নির্দিষ্ট পরিমাণ খাদ্য পণ্য বাজারের চেয়ে কম মূল্যে পেয়ে থাকেন টিসিবির ডিলারের মাধ্যমে।

ট্রাক সেলের তুলনায় কার্ডধারীরা প্রতি লিটার সয়াবিন তেল ১৫ টাকা কমে ১০০ টাকায়, একইভাবে প্রতি কেজি চিনি ১০ টাকা কমে ৭০ টাকায় এবং ডাল ৬০ টাকা দরে কিনতে পারেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *