1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো বড় চোরের দল মানুষ দেখেনি: স্পিকার হাফিজ উদ্দিন অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক ও নারীসহ ৮৪ জন আটক চসিক’র সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে সাদুল্লাপুরে উচ্চ শিক্ষা অর্জন করেও জোটেনি চাকুরী, অবশেষে সফল উদ্যােক্তা হলেন জেমি ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের! ৬৪ বিজিবির অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ ভাইগড় সীমান্তে যৌন উত্তেজক ‘নিশি’ সিরাপ জব্দ করল বিজিবি চসিক’র উদ্যোগে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে নির্মিত হয়েছে পদ্মফুলের নকশায় আলোকসজ্জিত গোলচত্বর ফ্রান্সে লুটপাটের শিকার মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬ ৩:৩৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই বছর পর আবারও শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।

মঙ্গলবার (২ মার্চ) প্রশাসনিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: বেলাল হুসাইন।

এ ব্যাপারে সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘ শিক্ষক সমিতি নির্বাচনের পরবর্তী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সবার সাথে মতবিনিময় করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে।’

আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘ শিক্ষক সমিতি না থাকার কারণে আমাদের শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান প্রশাসন তাদের ইচ্ছে মতো অনিয়ম করছে। এসব নিয়ে কথা বলার কেউ নাই। একটা নির্বাচিত শিক্ষক সমিতি থাকলে শিক্ষকদের দাবিদাওয়া এবং প্রশাসনের অনিয়ম নিয়ে কথা বলার জন্য একটা বডি থাকবে। এই লক্ষ্যেই শিক্ষক সমিতি নির্বাচন হওয়া দরকার।’

এবারের নির্বাচনে আওয়ামীপন্থি নীল দলের শিক্ষকরা অংশ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা অংশগ্রহণ করবে কিনা সেটা শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন।’

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীপন্থি নীল প্যানেল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সভাপতি নির্বাচিত হন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক হন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পরে উক্ত কমিটি বিলুপ্ত হয়ে যায়।

এই বিভাগের আরো খবর