1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা-১৬ আসনের এমপির ওপর হামলার অভিযোগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ঢাকা-১৬ আসনের এমপির ওপর হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৫:০২ পিএম
শেয়ার করুন

ঢাকা-১৬ (রূপনগর ও পল্লবী) আসনের জামায়াত-সমর্থিত নির্বাচিত সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এলাকায় ময়লা অপসারণের নামে নেওয়া টাকার ভাগ বন্ধ করার উদ্যোগকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে রূপনগর থানার চলন্তিকা মোড় এলাকার মল্লিকা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য ওই এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের একদল লোক তাকে অবরুদ্ধ করে হামলা চালায়।
এ সময় তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপরও হামলা করা হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়। হামলার সময় ঘটনাস্থলে থাকা একটি ক্যামেরা ভাঙচুর করা হয় এবং কয়েকজন নেতা-কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
সংসদ সদস্যের পক্ষ থেকে দাবি করা হয়, এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা অপসারণের নামে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছিল। জনগণের স্বার্থে এবং এই অনিয়ম বন্ধ করার উদ্যোগ নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তার ওপর হামলা চালিয়েছে।
এ ঘটনায় সিরাজুল ইসলাম সিরু, অ্যাডভোকেট আলী আশরাফ লিটন, মহাসিন, সোহাগ, আব্দুল আলী ও রাজিবসহ কয়েকজন সরাসরি হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে একই দিন বিকেল ৪টার দিকে বাউনিয়াবাদ এলাকায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের হামলায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজল, আব্দুল হক তালুকদার, মোয়াজ্জেম হোসেন, কাজী মোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন, ওয়াহিদুল ইসলাম ও ডা. আজাদ হোসেন আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *