1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নেতা হতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো হতে হবে: মোস্তাফিজুর রহমান - আজকের কাগজ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ জন সাময়িক নিষিদ্ধ আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কে হারিয়ে রুয়েট নারী দলের বাজিমাত রিকশার গ্যারেজে বিদ্যুৎ এর বৈধ সংযোগের চেয়ে অবৈধ সংযোগ বেশি,সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব দেখার কেউ নেই.! বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুবি প্রথম আলো বন্ধুসভার সেমিনার শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, স্মারকলিপি জমা ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা প্রেমিকাকে বাসায় ডেকে হত‌্যা, প্রেমিক গ্রেপ্তার

নেতা হতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো হতে হবে: মোস্তাফিজুর রহমান

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:২৯ পিএম
শেয়ার করুন

৪৬ নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নেতা হতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতা হতে হবে, যেন মানুষ হৃদয়ে স্থান করে নিতে পারে।”

বৃহস্পতিবার(০৭ মে) দুপুরে সাপাহার সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন “সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তন করতে ,দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, অভাব শুধু সুশিক্ষিত মানুষের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিকতা অর্জন করলেই একজন মানুষ প্রকৃত অর্থে আলোকিত হতে পারে।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু), সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক ও দর্শন বিভাগের অধ্যাপক এস. এম. শামীম আল মামুন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. আল-হেলাল, রাজু আহম্মেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এই বিভাগের আরো খবর