1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কটিয়াদীতে প্রবাসীর বাড়ি লুটের ঘটনায় মালামাল সহ আটক দুই - আজকের কাগজ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২০২৬ বিশ্বকাপে আসছে বড় ৪ নিয়ম হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ রামিসা হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন কটিয়াদীতে প্রবাসীর বাড়ি লুটের ঘটনায় মালামাল সহ আটক দুই রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,আহত ৩

কটিয়াদীতে প্রবাসীর বাড়ি লুটের ঘটনায় মালামাল সহ আটক দুই

কটিয়াদী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬ ৮:৫৫ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে, দিনে দুপুরে প্রবাসীর বাড়িতে ঢুকে, গৃহবধূকে বেঁধে, স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটের ঘটনায়, মালামাল সহ ভুক্তভোগীর সহোদর ভাই এবং অপর একজন সহ দুই জনকে আটক করেছে কটিয়াদীর মডেল থানা পুলিশ।
শুক্রবার ২২ শে মে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার এক অভিযান চালিয়ে লুট কৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় পুলিশ।
উল্লেখযোগ্য যে গত ১৮ই মে সোমবার সকাল১০টার প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শিউলি আক্তার তার নাবালক সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে এসে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তার পিছন দিক থেকে এসে মুখে চেপে ধরে এবং জীবনের ভয়-ভীতি দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকার অবস্থান জেনে এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ও ঘরের রক্ষিত তিন লাখ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করলে এলাকায় চাঞ্চল্লের সৃষ্টি হয়। যা স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করে।
এমতাবস্থায় ২১শে মে বৃহস্পতিবার দিবাগত রাত্রে কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের শনাক্ত করে এবং ভুক্তভোগীর সহোদর ভাই মিজানকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যানুযায়ী বাড়িতে একটি কক্ষের মধ্যে রক্ষিত চালের বস্তার ভিতর থেকে লুকিয়ে রাখা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমন নামে অপর এক ব্যক্তিকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিজান ভুক্তভোগীর সহোদর ভাই, ইমাম উদ্দীনের ছেলে। অপর ব্যক্তি পাশের দরিপাড়া গ্রামের নজরুলের ছেলে ইমন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন৷ রয়েছে।

এই বিভাগের আরো খবর