1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
চৌদ্দগ্রামে পৃথক পৃথক স্হানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

চৌদ্দগ্রামে পৃথক পৃথক স্হানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ১০:০৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার পৃথক পৃথক স্হানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর ( প্যানেল মেয়র ২)মিজানুর রহমানের একমাত্র শিশু পুত্র আয়ান (৭)পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর সভার নাটাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাত বছরের শিশু আয়ান নাটাপাড়া গ্রামে সোমবার দুপুরে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এক পর্যায়ে আয়ান বাড়ির লোকজনের অগোচরে পার্শ্ববর্তী পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়।
অনেকক্ষণ খোঁজাখুজির পর পরিবারের সদস্যরা আয়ানকে পুকুর থেকে তুলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের প্রবাসী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ(২) সোমবার দুপুরে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করে।
অপর দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট গ্রামের গাড়িচালক মো. হাসানের একমাত্র ছেলে শাহাদাত (৫) সোমবার সকালে শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে বয়ে যাওয়া মরা ডাকাতিয়া নদী থেকে তার ভাসমান দেহটি উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।

এই বিভাগের আরো খবর