1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১ - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ১০:০৯ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী দলবেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৪)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক নিজে ও অন্য আসামিরা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বিস্তারিত জানিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটি একই এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত ১০টার দিকে খালার বাসা থেকে একই এলাকায় তার আপন খালাতো বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। পথে প্রধান আসামি আবু তাহেরের (৪২) মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আবু তাহের ভুক্তভোগীর মুখ চেপে ধরে দোকানের ভেতর নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে রাত ৪টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে অন্য আসামিরা তাকে পার্শ্ববর্তী একটি বিলে নিয়ে যায়। সেখানে রাত ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে গণধর্ষণ করে। পরে আসামিরা এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে তাকে বিলের মধ্যে ফেলে চলে যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুককে গোপন সংবাদ পেয়ে রাউজান থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের আরো খবর