
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচলনা করে থাকে।
তারই ধারাবাহিকতায় ১ জুন রাত আনুমানিক ২ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধীনস্থ বিবির বাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ি পোষ্ট এর টহল দল দায়িত্বপুর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে গোলাবাড়ি নামকস্থান হতে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৩১ হাজার ৫ শত পিস টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লক্ষ ৮০ হাজার ৫শত টাকা।
উল্লেখ্য জব্দকৃত মালামাল সমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা/ধ্বংস করা হবে।