1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দ্বিখণ্ডিত - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীকে দাহ্য পদার্থ দিয়ে শরীর ঝলসে ২ দিন ঘরে আটকে রাখার অভিযোগ, স্বামী আটক গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দ্বিখণ্ডিত

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৯ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি পটিয়ার কচুয়াই ইউনিয়নের মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।

ট্রেনটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে টেনে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।

পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পিকআপ চালক সামান্য আহত হলেও ট্রেনের যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।

তিনি আরো বলেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এখন উদ্ধারকারী ট্রেন আসছে। কখন স্বাভাবিক হবে সঠিক বলা যাচ্ছে না।

এই বিভাগের আরো খবর