
কুমিল্লা চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদলের সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে সাংগঠনিক সভায় চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ আল জোবায়ের এর সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদল নেতা আরিফুর রহমান ওহী’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোলাইমান মুন্সি,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল সহ সভাপতি এমদাদুল হক ধীমান, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হক রাসেল,দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকি,চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রদল সভাপতি শাহরিয়ার জাকির বাঁধনসহ কলেজ ছাত্রদলের নেতা করমীরা বক্তব্য রাখেন।