1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী পল্টনে সাবেক আইজিপির ছেলের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত পরবর্তী সংসদ অধিবেশনেই পাশ হবে সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী শেষ বলে অবিশ্বাস্য হার, হংকং সিক্সেস থেকে বিদায় বাংলাদেশের ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা ওষুধের মূল্যকে কেন্দ্র করে রুয়েট শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: থানায় জিডি শিক্ষার্থীর স্বাধীন বাংলা দীপের তথ্যে গোলকধাঁধা, খোঁজ চলছে তাহসিফের সঙ্গে থাকা তরুণীর টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৫১ পিএম
শেয়ার করুন

দীর্ঘদিন ভারতে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ জন বাংলাদেশি নারী। শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে শূন্যরেখায় তাদের হস্তান্তর করে। ফিরে আসা এই নারীদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, প্রায় পাঁচ বছর আগে ভালো চাকরির প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে ভারতের পুনেতে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তারা। অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের কারাদণ্ড দিলে সাজা খাটার জন্য তাদের পুনের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সাজা শেষ হওয়ার পর ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে আশ্রয় দেয়। এরপর দুই দেশের দূতাবাসের কূটনৈতিক তৎপরতা ও ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিট পাওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

দেশে ফেরার পর তাদের বেনাপোল পোর্ট থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, উদ্ধার হওয়া নারীদের সংস্থাটির শেল্টার হোমে রাখা হবে। সেখানে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর