
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির সিনেটর ক্রিস ভ্যান হলেন। একই সঙ্গে তিনি এই যুদ্ধ বন্ধে সরকারি তহবিল কমানোর দাবি জানান।
‘দ্য লেভার’ পডকাস্টে ভ্যান হলেন বলেন, আগামী ১১ ডিসেম্বরের পর ইরান যুদ্ধ চালিয়ে যেতে নতুন অর্থ বরাদ্দের কোনো উদ্যোগ ডেমোক্র্যাটদের সমর্থন করা উচিত হবে না। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কংগ্রেসে অনুমোদিত সরকারি তহবিলের মেয়াদ ওই দিন শেষ হতে যাচ্ছে।
এদিকে নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পরও সিনেটে দলীয় নেতা হিসেবে চাক শুমারকে পুনর্বহালের বিষয়ে এখনো সমর্থন দেননি ভ্যান হলেন। পদে বসানোর আগে দলের উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রতিশ্রুতি আদায়ের জোর দাবি তুলেছেন এই সিনেটর।