1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পিরোজপুরে ভারতীয় নাগরিক পরিচালিত আশ্রমের কমিটি স্থগিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত মনসুর হত্যায় ফুঁসছে পৌরসভা, সানির ফাঁসি দাবি! সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হত্যা মামলার আসামি ওয়াকিল হোসেন বগা’র তিন দিনের রিমান্ড মঞ্জুর রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আবেদন আহ্বান করলেন আইনমন্ত্রী সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে!

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:২৬ পিএম
শেয়ার করুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে অবহিত করেছে ভারত। পাশাপাশি বিষয়টি আইনি পথেই সুরাহা হবে বলে জানিয়েছে দিল্লি। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এএফপির এক প্রতিনিধি জানতে চান, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা-দিল্লির সর্বশেষ অবস্থান কী। জবাবে মুখপাত্র বলেন, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী বিষয়টির সুরাহা করা হবে।

শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করলেও ঢাকা তা প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে দ্য হিন্দুর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, একজন নাগরিকের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে সে দেশের হাইকমিশনের এখতিয়ারভুক্ত। তবে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তির প্রত্যর্পণ সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য করেন, যেকোনো ভ্রমণের জন্যই ভ্রমণনথি আবশ্যক, এটি সম্পূর্ণ একটি কারিগরি প্রক্রিয়া।

অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর বহুল আলোচিত ‘গঙ্গা পানি চুক্তি’-এর ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়া ও দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের বৈঠক বা চুক্তি নবায়ন-সম্পর্কিত আলোচনার অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ নিয়ে আপাতত কোনো তথ্য তাদের কাছে নেই।

এই বিভাগের আরো খবর