1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
টেকনাফে যুবলীগের মশাল মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন একাত্তরের ১১ নভেম্বর শহীদ হন ৯ বীরযোদ্ধা: চৌদ্দগ্রামের মাটিতে মুক্তিযুদ্ধের অনন্য আত্মত্যাগের ৫৫ বছর আজ নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ দুইজন আটক, কাঠের বোট জব্দ কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড নজরুল বর্ষে রাজারহাটের হ্যাটট্রিক, তিন শিক্ষার্থীই বিভাগসেরা! টেকনাফে যুবলীগের মশাল মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

টেকনাফে যুবলীগের মশাল মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:২৮ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল বের করাকে কেন্দ্র করে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেকনাফ মডেল থানার এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় একটি গাড়িও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে যুবলীগের নেতাকর্মীরা কর্মসূচি পালনের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত পুলিশ কর্মকর্তা এসআই জাফরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচি পালনের অনুমতি নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একদল ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।

ঘটনার পর টেকনাফ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা টহল জোরদার করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই বিভাগের আরো খবর