1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৪৪ বছরে অ্যান হ্যাথওয়ে: পাঁচ ছবির আয় ৩৫ হাজার কোটি টাকা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ৪৪ বছরে অ্যান হ্যাথওয়ে: পাঁচ ছবির আয় ৩৫ হাজার কোটি টাকা দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ’র নৈরাজ্যের বিরুদ্ধে শাহআলীতে যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত হলো বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ বাড়ি ফেরা হলো না, গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত ব্যাংক কর্মী! দাগনভূঞায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, ২৩ ভরি সোনা ও টাকা লুট ভারতে খুচরা মূল্যস্ফীতি বেড়ে ৬.০৯ শতাংশ, সীমা অতিক্রম মানিকগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠান বন্ধ ও জরিমানা ৭৬ হাজার টাকা সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪৪ বছরে অ্যান হ্যাথওয়ে: পাঁচ ছবির আয় ৩৫ হাজার কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৯:৩৫ পিএম
শেয়ার করুন

হলিউডের তারকা অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে প্রতিবারই অভিনয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। হলিউডে তারকা অনেকেই হন, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন কজন।

কখনো রাজকন্যা, কখনো ফ্যাশন-জগতের শিক্ষানবিশ, ক্যাটওম্যান কিংবা সংগীতজগতের জটিল চরিত্র—সব ভূমিকাতেই তিনি প্রশংসিত হয়েছেন। কোথাও পপ তারকা, কোথাও ফ্যাশন–দুনিয়ার পরিচিত মুখ, কোথাও গ্রিক মহাকাব্যের রানি, আবার কোথাও রহস্যময় লেখক।

আজ ১২ নভেম্বর অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রীর ৪৪তম জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া হ্যাথওয়ের ক্যারিয়ার ২০২৬ সালে এসে পৌঁছেছে এক নতুন উচ্চতায়। ১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যান হ্যাথওয়ের বয়স এখন ৪৪ বছর।

চলতি ২০২৬ সালে অ্যান হ্যাথওয়ে অভিনীত পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে। রোমান্টিক কমেডি, সায়েন্স ফিকশন, থ্রিলার থেকে শুরু করে সংগীতনির্ভর ড্রামায় তিনি নিজেকে মেলে ধরেছেন। বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ থেকে তাঁর এই পাঁচ ছবি সব মিলিয়ে আয় করেছে প্রায় ২৭৯ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৮৮৭ কোটি টাকা। এই অংকটি ছবির বিশ্বব্যাপী মোট টিকিট বিক্রির আয়। সেখানে বেঁচে থাকার লড়াই নিয়েই ছবির গল্প। তাঁর সাবেক পোশাক পরিকল্পনাকারী বন্ধুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবির গল্প।

অ্যান হ্যাথওয়ের ২০২৬ সালের পাঁচ ছবির আয় ও বিস্তারিত

  • দ্য অডিসিক্রিস্টোফার নোলানের পরিচালিত এই চলচ্চিত্রটি সর্বোচ্চ ১৮০ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ছবিতে ওডিসিউসের স্ত্রী পেনেলোপের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অ্যান।
  • দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২দুই দশক পর অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন অ্যান। মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির এই ছবিটি বিশ্বজুড়ে ৬৯ কোটি ৩৫ লাখ ডলার আয় করেছে।
  • ভেরিটিকলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে রহস্যময় লেখক ভেরিটি ক্রফোর্ডের ভূমিকায় অভিনয় করেন অ্যান। ছবিটির বক্স অফিস আয় ১৭ কোটি ৭৬ লাখ ডলার।
  • দ্য এন্ড অব ওক স্ট্রিটসায়েন্স ফিকশন ও সারভাইভাল ঘরানার এই ছবিতে অ্যানের সঙ্গে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর। একটি আবাসিক এলাকা অচেনা জগতে চলে যাওয়ার পর টিকে থাকার এই লড়াইয়ের ছবিটি আয় করেছে ১২ কোটি ১৬ লাখ ডলার।
  • মাদার মেরিডেভিড লোরির পরিচালনায় পপ তারকা মাদার মেরির চরিত্রে অভিনয় করেছেন অ্যান। সংগীতনির্ভর এই মনস্তাত্ত্বিক ড্রামাটি আয় করেছে ৩০ লাখ ৩১ হাজার ডলার।

নির্দিষ্ট কোনো চরিত্রে আটকে না থেকে কমেডি, ড্রামা ও থ্রিলারে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন হ্যাথওয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ের পরিপক্বতাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন বিনোদনভিত্তিক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় আট কোটি ডলার। অভিনয়ের প্রশংসা পেলেও বক্স অফিসে অন্য চার ছবির তুলনায় এটি পিছিয়ে।

এক বছরে পাঁচটি ভিন্নধারার সিনেমা, বিশাল বক্স অফিস সাফল্য এবং ক্রিস্টোফার নোলানের মতো খ্যাতনামা পরিচালকের কাজ—সব মিলিয়ে ২০২৬ সাল অ্যান হ্যাথওয়ের অভিনয় জীবনের এক স্মরণীয় ও ঐতিহাসিক বছর হয়ে থাকছে। এক বছরে পাঁচটি ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁর অবস্থান এখনো বেশ শক্ত।

এই বিভাগের আরো খবর