1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যশোরে ২ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর যশোরে ২ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ৪৪ বছরে অ্যান হ্যাথওয়ে: পাঁচ ছবির আয় ৩৫ হাজার কোটি টাকা দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ’র নৈরাজ্যের বিরুদ্ধে শাহআলীতে যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত হলো বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ বাড়ি ফেরা হলো না, গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত ব্যাংক কর্মী! দাগনভূঞায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, ২৩ ভরি সোনা ও টাকা লুট

যশোরে ২ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৯:৫৯ পিএম
শেয়ার করুন

যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এর কিছুক্ষণ পর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর প্রেসক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ান।
হৃদয় নামে এক ইজিবাইকচালক জানান, রাত সাড়ে আটটার দিকে তিনি সিভিল কোর্ট মোড়ে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। পরে ফিরে এসে জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা তিনি দেখেননি।
খবর পেয়ে যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি আদালতের দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন।

নুর ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানা।

এম তমাল আহমেদ বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে একটি চক্র সারা দেশে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যশোরের বিভিন্ন স্থাপনায়ও আগুন ও বোমা হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেন, সন্ধ্যার পর প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।

জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের পরপরই চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেলটি আদালতের বিচারকদের গাড়ি রাখার স্থানে পড়ে বিস্ফোরিত হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে দুর্বৃত্তরা এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। বোমা হামলায় জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

এই বিভাগের আরো খবর