1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিনিয়রদের কাছ থেকে কখনো প্রশংসা পাইনি: জোভান - আজকের কাগজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান-চীন চুক্তিতে অচলাবস্থা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শ্রদ্ধা ও শপথ গ্রহণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে কঠোর ব্যবস্থা ঘোষণা প্রাবোওয়ের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমল চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে বদলি, স্থলাভিষিক্ত আলমগীর কবীর আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান আক্রমণের জন্য বসে থাকবে না ইরান, হুঁশিয়ারি ঘারিবাবাদির এবার গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ

সিনিয়রদের কাছ থেকে কখনো প্রশংসা পাইনি: জোভান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৮:০৯ এএম
শেয়ার করুন

দীর্ঘ চার মাসের বিরতি কাটিয়ে সাগর জাহানের ‘অতল ভালোবাসা’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন ফারহান আহমেদ জোভান। বিরতির এই সময়ে তিনি নিজের চারপাশ ও অভিনয় ক্যারিয়ার নিয়ে নতুন করে ভেবেছেন। অভিনেতা জানান, প্রতিবছর ঈদের পর দেড় থেকে দুই মাসের একটি বিরতি নেওয়া তার রুটিন, কিন্তু এবার ব্যক্তিগত কিছু পরিস্থিতি ও একটি দুর্ঘটনার কারণে সময়টা দীর্ঘ হয়েছে। নিজেকে ও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের অবস্থান ও কাজের ধরণ নিয়ে পর্যালোচনার জন্য এই বিরতি তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। সেসব নিয়ে গত রোববার মুখোমুখি হন এই অভিনেতা। ফেসবুকে শুটিংয়ের ছবি পোস্ট করেছেন দেখলাম, কবে ফিরেছেন। ফারহান আহমেদ জোভান: প্রতিবছর ঈদুল আজহার পর একটি ব্রেক নেওয়ার চেষ্টা করি। এ ছাড়া একজন শিল্পী হিসেবে ব্যস্ততার বাইরে নিজেকে ও পরিবারকে সময় দিতে পারি। দেশের বাইরে গিয়েছি, নিজের মতো করে ঘুরেছি। বসে থাকিনি, নিজেকে নিয়েই বেশি ভেবেছি।

এই দীর্ঘ অবসরে যুক্তরাষ্ট্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও তিনি নতুন অনেক কিছু দেখেছেন।

তার পছন্দ করা পাঁচটি চলচ্চিত্রের মধ্যে রয়েছে সিরিজ ‘মনস্টার’, ‘মুসাফির ক্যাফে’, ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’ এবং আফরান নিশোর সিনেমা ‘দাগি’।

জোভান জানান, বর্তমানে তিনি গতানুগতিক কাজের চেয়ে নতুনত্ব আছে এমন চিত্রনাট্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এরই মধ্যে তিনি নিজে চারটি চিত্রনাট্যও লিখেছেন। অভিনয় কমিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে কাজের সংখ্যা বেশি থাকলেও এখন তিনি বাছাই করে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং নিজের এই সিদ্ধান্তে তার কোনো আফসোস নেই।

ভ্রমণপিপাসু জোভান এই সময়ে তুরস্কের ইস্তাম্বুল, মেক্সিকো এবং শ্রীলঙ্কা ঘুরেছেন। বিশেষ করে তুরস্কের সংস্কৃতি ও শ্রীলঙ্কার মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন। ভ্রমণ তাকে বিভিন্ন জীবনধারা সম্পর্কে নতুন ধারণা পেতে সহায়তা করে বলে জানান এই অভিনেতা।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের কাজের প্রশংসা করতে কার্পণ্য করেন না জোভান। তিনি জানান, জুনিয়র শিল্পীদের মধ্যে খায়রুল বাসারসহ অনেকেই চমৎকার কাজ করছেন। কারো কাজ ভালো লাগলে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বা দেখা হলে তার প্রশংসা করেন। জোভানের মতে, সিনিয়র হিসেবে জুনিয়রদের অনুপ্রাণিত করা এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া দায়িত্বের মধ্যে পড়ে।

তবে নিজের দীর্ঘ ১৩ বছরের অভিনয় জীবনে সিনিয়রদের কাছ থেকে একই রকম উৎসাহ পাননি তিনি। জোভান আক্ষেপ করে বলেন, সমসাময়িক অন্যরা এই প্রশংসা পেয়েছে কি না তিনি জানেন না, কিন্তু তিনি কখনোই সিনিয়র কোনো শিল্পীর কাছ থেকে তার কাজের জন্য প্রশংসা বা অনুপ্রেরণামূলক কোনো মন্তব্য শোনেননি। তার প্রত্যাশা ছিল, সিনিয়ররা তার কাজ দেখে ভালো না লাগলে বকা দেবেন, আর ভালো লাগলে প্রশংসা করবেন। অথচ সেই প্রাপ্তি তার ক্যারিয়ারে কখনো ঘটেনি।

এই বিভাগের আরো খবর