
গাজার যুদ্ধবিরতি সত্ত্বেও সেখানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডারকে নায়েল আবু ওবেইদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। উল্লেখ্য, এর আগে ‘আবু আতিয়া’ নামে পরিচিত কমান্ডার নায়েল আবু ওবেইদ ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন।
সামির আবু ইউনুসের মৃত্যুর পাশাপাশি বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, এই অভিযানে হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে আশ্রয় নেওয়া আরও কয়েক যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।
এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির ভাষ্যমতে, চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়ে যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার দাবি আসলে ইসরায়েলের নতুন করে করা যুদ্ধাপরাধ আড়াল করার একটি অপচেষ্টা মাত্র। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালগুলো সুরক্ষিত থাকলেও এমন আক্রমণ চালানো হচ্ছে। হামাসের দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা ছাড়া আর কিছু নয়। সংগঠনটি একে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে।
হামাসের পক্ষ থেকে দখলদার বাহিনীর এই লঙ্ঘন বন্ধে মধ্যস্থতাকারী ও মার্কিন প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।