
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা মোশাররফ হোসেন শান্তকে (৩৮) পুলিশ আটক করেছে।
১৪ নভেম্বর শনিবার দিবাগত রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৫ নভেম্বর রোববার বিকেলে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আটককৃত মোশাররফ হোসেন শান্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে। পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় তিনি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করচ্ছিল। এমন সংবাদ পেয়ে থানা পুলিশ তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। সুত্রমতে আটককৃত শান্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন সক্রিয় নেতা।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শান্তর নামে বিগত সময়ের একটি মামলায় সাজা ও ৫টি গ্রেপ্তাতারী পরোয়ানাসহ তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান অব্যহত থাকবে বলে পুলিশ সুপার জানান।