1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করল চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস - আজকের কাগজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান মুরাদনগরে মেয়েকে নিয়ে বিবাদের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে প্রাণহানি তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, গ্রেপ্তার ২—তবু রহস্যের জট খুলছে না! দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার নেশার ট্যাবলেট ও ৭০০ বোতল সিরাপ জব্দ খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত ববির সংকট দ্রুত সমাধান করা হবে-শিক্ষামন্ত্রী

হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করল চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৮:৪৮ পিএম
শেয়ার করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হাকিমপুর হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।

রোববার ১৫ নভেম্বর সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে হিলি রেলওয়ে স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর হিলি স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস এই দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পর আজ থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হয়েছে।

এ উপলক্ষে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ট্রেনে যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হতো তাঁদের।

নতুন এ যাত্রাবিরতি চালুর ফলে রাজধানী ঢাকার সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ আরও সহজ হলো। পাশাপাশি হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর