1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান-চীন চুক্তিতে অচলাবস্থা - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট শ্রম মন্ত্রণালয়ে বেপরোয়া সচিবের পিও শামীম মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, পুলিশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম বন্দরে পাঁচ শতাধিক শ্রমিকের কর্মবিরতি আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ফেলিক্স গায়ার্দোর জীবনাবসান শীতে গ্যাসসংকটের মুখে ইরান, ক্ষতিগ্রস্ত উৎপাদন সক্ষমতা গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক বিধিনিষেধ শিথিলতায় পরিবেশের ঝুঁকি বাড়ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহীদ হৃদয়ের ব্যাটে নজরকাড়া সেঞ্চুরি

দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান-চীন চুক্তিতে অচলাবস্থা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১২:০৯ পিএম
শেয়ার করুন

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার উত্তেজনা প্রশমনে একটি কার্যকর আচরণবিধি বা ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়নের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান ও চীন।

তবে দুই দশকের বেশি সময় ধরে চলা এই আলোচনার পরেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। খসড়ার প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে প্রধান একটি বিষয় হলো, এই চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না।

রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো এ তথ্য জানান। তিনি স্পষ্ট করে বলেন, এখনো কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের বিভিন্ন বিষয়ে ভিন্ন অবস্থান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। চলতি বছর আসিয়ানের সভাপতিত্ব করা ফিলিপাইন তাদের মেয়াদে আলোচনা দ্রুত শেষ করে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। জলসীমা নিয়ে পাঁচ দেশের সঙ্গে চীনের বিরোধ।

দক্ষিণ চীন সাগরের বিশাল জলসীমার ওপর বেইজিং নিজস্ব সার্বভৌমত্ব দাবি করে আসছে। এই দাবির সঙ্গে ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) একাংশের বিরোধ রয়েছে। অঞ্চলটিতে সামুদ্রিক নিরাপত্তা ও সংঘাতের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট দেশগুলো দীর্ঘকাল ধরে একটি কার্যকর কাঠামোর দাবি জানিয়ে আসছে। তবে চুক্তির আইনি মর্যাদা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের অভাব আলোচনার অগ্রগতিকে ধীর করে দিয়েছে।

এশিয়ান দেশগুলো চায় প্রস্তাবিত আচরণবিধিটি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তৈরি হোক। তাদের অভিযোগ, চীন এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টায় আন্তর্জাতিক আইন বারবার উপেক্ষা করছে। বিপরীতে বেইজিংয়ের দাবি, বিতর্কিত জলসীমায় তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ আইনসম্মত এবং দায়িত্বশীল। উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালত দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত সামুদ্রিক দাবির আইনগত ভিত্তি নেই বলে রায় দিলেও বেইজিং তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।

সাম্প্রতিক সময়ে চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বেড়েছে। ম্যানিলার অভিযোগ, চীনা জাহাজগুলো তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিপজ্জনকভাবে চলাচল করছে, জলকামান ব্যবহার করছে এবং সরবরাহ কার্যক্রমে বাধা দিচ্ছে। অন্যদিকে চীন পাল্টা দাবি করছে যে, ফিলিপাইনই তাদের ভূখণ্ড হিসেবে বিবেচিত এলাকায় অনুপ্রবেশ করছে।

বিশ্লেষকদের মতে, শুধু চীন ও আসিয়ানের মতবিরোধই নয়, জোটভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যকার বিভাজনও আলোচনার ক্ষেত্রে একটি বড় বাধা। সিঙ্গাপুরের এস রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক কলিন কোহ বলেন, বেইজিংয়ের সঙ্গে মতপার্থক্যের পাশাপাশি আসিয়ানের সদস্যদের অভ্যন্তরীণ বিভাজনও চুক্তির আলোচনায় প্রভাব ফেলেছে। তার মতে, অবশিষ্ট সমস্যাগুলো সমাধান করা বেশ জটিল এবং সব পক্ষকে বড় ধরনের ছাড় দিতে হতে পারে। তার মতে, অবশিষ্ট মতপার্থক্যগুলো দূর করা সহজ হবে না।

আসিয়ানের পরবর্তী সভাপতিত্ব ফিলিপাইনের হাত থেকে সিঙ্গাপুরের কাছে যাচ্ছে। ফলে আগামী বছর দক্ষিণ চীন সাগরের এই আচরণবিধি নিয়ে আলোচনার ভার সিঙ্গাপুরের ওপর অর্পিত হবে। চুক্তির আইনি বাধ্যবাধকতা, ভৌগোলিক পরিধি এবং বিরোধপূর্ণ এলাকায় পক্ষগুলোর অধিকার ও দায়িত্বের মতো বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে। রয়টার্স ও চ্যানেল নিউজ এশিয়ার তথ্য অনুযায়ী, এই জটিল কূটনৈতিক আলোচনার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে আগামী বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এবার আসিয়ানের সভাপতিত্বের দায়িত্ব ফিলিপাইনের কাছ থেকে সিঙ্গাপুরের হাতে যাবে।

এই বিভাগের আরো খবর