1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রাম বৌদ্ধ বিহার উন্নয়নে বর্তমান সরকার সার্বিক সহযোগিতা করে যাবে : বিজন কান্তি সরকার - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ আনতে সৌদি আরবের সঙ্গে আলোচনা ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইনালের স্বপ্ন প্রায় শেষ, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের ডাকসু নেতার বাড়িতে হামলার পর খোঁজ নিলেন জামায়াত আমির ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা: পিউ রিসার্চ এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ ‘এ’ দলের ‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবল টিম ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন!!

চট্টগ্রাম বৌদ্ধ বিহার উন্নয়নে বর্তমান সরকার সার্বিক সহযোগিতা করে যাবে : বিজন কান্তি সরকার

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:৫৫ পিএম
শেয়ার করুন

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে (সাংঘিক) দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সকালের ১ম পর্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন H.E. U Kyaw Soe Moe, Ambassador, The Embassy of the Republic of the Union of MYANMAR, Dhaka। সভাপতিত্ব করেন অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির, সভাপতি, চন্দনাইশ ভিক্ষু পরিষদ। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির, অধ্যক্ষ-গহিরা শান্তিময় বৌদ্ধ বিহার। বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির, আবাসিক প্রধান, চট্টগ্রাম বৌদ্ধ বিহার।

উদ্বোধক ছিলেন ড. সুমনপ্রিয় মহাস্থবির, আবাসিক ভিক্ষু, চট্টগ্রাম বৌদ্ধ বিহার। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিজয়ানন্দ মহাস্থবির, অধ্যক্ষ হরিনা অমৃতধাম বিহার ভূজপুর, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, অধ্যক্ষ, পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহার, ভদন্ত শান্তবোধি স্থবির, উপাধ্যক্ষ অক্সিজেন ত্রিরত্ন বিহার।

২য় পর্বে, দুপুরে দানোত্তম শুভ কঠিনচীবর দানোৎসব উপলক্ষ্যে চীবর সহকারে র‍্যালী অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির, সংঘরাজ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।

উদ্বোধক ছিলেন অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক, চট্টগ্রাম বৌদ্ধ বিহার।

শুরুতে ড. জিনবোধি ভিক্ষুর লিখিত ‘অধ্যাপক ধর্মবংশ মহাস্থবির ও জ্ঞান তাপস দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবির’র জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন মহাস্থবির ড. এস লোকজিৎ ভিক্ষু, অধ্যক্ষ-চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি ও মহাসচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। প্রধান আলোচক ছিলেন ভদন্ত শাসনবংশ মহাস্থবির, অধ্যক্ষ, মায়ানী তথাগত বৌদ্ধ বিহার ও ত্রিপিটক গবেষণা কেন্দ্র এবং মহাসচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজন কান্তি সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়)।

বিশেষ অতিথি ডা. শাহাদাত হোসেন, প্রশাসক চট্টগ্রাম সিটি কর্পোরেশন,

চট্টগ্রাম-৯ আসনের সাংসদ আলহাজ্ব আবু সুফিয়ান, এমপি, সুশীল বড়ুয়া, ট্রাস্টি- বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, পার্থ প্রতীম বড়ুয়া অপু, ট্রাস্টি- বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত ধর্মতিলক স্থবির, মছদিয়া জ্ঞান বিকাশ বিহার। ভদন্ত সংঘমিত্র স্থবির,ভদন্ত শান্তজ্যোতি স্থবির, অধ্যক্ষ হলদিয়া কুঞ্জবন বিহার। পঞ্চশীল প্রার্থনা করেন আনন্দ বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে, বিজন কান্তি সরকার বলেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহার স্মরণাতীত কাল থেকে শিক্ষা, সংস্কৃতি এবং মানব ধর্ম সম্পদ উন্নয়নে যুগে যুগে অবদান রেখে চলেছে। শতাব্দীর প্রাচীন এই বিহার জাতীয় ও আন্তর্জাতিক ভাবে গড়ে তুলতে বর্তমান সরকার সার্বিক সহযোগিতা করে যাবে এই আশ্বাস ব্যক্ত করেন।

বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, মহামানব গৌতম বুদ্ধের স্মৃতি সম্বলিত পদ্মফুল স্তম্ভ, অভয়মুদ্রা এবং বৌদ্ধ দর্শন মতে একমাত্র মুক্তি মার্গের পথ আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্বলিত স্মৃতি স্তম্ভ চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে আমি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহন করার পর প্রতীক স্থাপন করে আমার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি এবং ভবিষ্যতে আরো অভিনব আর দৃষ্টিনন্দন করে স্থায়ী রূপদানের প্রতিশ্রুতি দিচ্ছি।

চট্টগ্রাম – ৯ আসনের সাংসদ আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা এবং আর্থিক অনুদানের কথা জানান।

তাছাড়া বক্তব্য রাখেন,বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া। ড. জিনবোধি মহাথের তাঁর বক্তব্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাবেক মেয়র যিনি বর্তমান চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন মহোদয়ের বদান্যতায় বৌদ্ধ ঐতিহ্য পদ্মচত্বর স্থাপন করায় অশেষ কৃতজ্ঞতা জানান, তিনি প্রধান অতিথি , বিশেষ অতিথিসহ সকল অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত এম. প্রিয়বোধি স্থবির, সাধারণ সম্পাদক, মহেশখালী ভিক্ষু সমিতি।
তাছাড়া “বাংলাদেশ পুলিশ পদক ” (বিপিএম ‘সাহসীকতা’) প্রাপ্তি’তে অর্নব বড়ুয়া
এসআই (নিঃ) জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লাকে
সম্মাননা স্মারক প্রদান করা হয়।তিনি রাউজান থানার আবুরখিল ঢাকাখালি গ্রামের শিক্ষক সম্বল বড়ুয়া ও গীতা রানি বড়ুয়ার সন্তান।

সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে.বি.এস আনন্দবোধি স্থবির।

এই বিভাগের আরো খবর