
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের ১২৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়।
একই সময়ের নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী অভিযানে মোট ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।