1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টাইমের ১০০ সম্ভাবনাময় তরুণের তালিকায় ক্রিকেটার বৈভব সূর্যবংশী - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা, জরিমানা গুনলেন তাওহিদ হৃদয় রিজভী: বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে টাইমের ১০০ সম্ভাবনাময় তরুণের তালিকায় ক্রিকেটার বৈভব সূর্যবংশী পুলিশের গুলির বৈধতায় আইন: প্যারিসে তীব্র প্রতিবাদ দেশে ফিরে প্রবাসী হয়রানি ও টাকা দাবির অভিযোগ জটিল কাজ সহজ ও দ্রুত করতে জেমিনাই ৪ নিওন আনল গুগল নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: মীর শাহে আলম ইসলামি শিক্ষা: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের মূল কাজ নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

টাইমের ১০০ সম্ভাবনাময় তরুণের তালিকায় ক্রিকেটার বৈভব সূর্যবংশী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ পিএম
শেয়ার করুন

মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বমঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ভারতের ভবিষ্যৎ গড়ায় ভূমিকা রাখতে পারেন এমন ১০০ জন সম্ভাবনাময় ব্যক্তিত্বকে নিয়ে প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। বিনোদন, খেলাধুলা ও ব্যবসা—বিভিন্ন খাতে অবদান রাখা ব্যক্তিদের নিয়ে এই বিশেষ তালিকা তৈরি করেছে বিখ্যাত সাময়িকী টাইম।

তালিকায় বৈভব সূর্যবংশীকে ‘ইনোভেটরস’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিভাগে তাঁর সঙ্গে স্থান পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। একই তালিকার ‘আর্টিস্টস’ বিভাগে জায়গা পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট, যার ছবি সাময়িকীটির প্রচ্ছদেও স্থান পেয়েছে। পুরো উদ্যোগটিতে মূলত এমন ব্যক্তিদেরই বেছে নেওয়া হয়েছে যারা নিজেদের কর্মক্ষেত্রে পরিবর্তনের হাওয়া বইয়ে দিচ্ছেন এবং ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলার সম্ভাবনা রাখেন।

বৈভবকে নিয়ে টাইম ম্যাগাজিনে বিশেষ নিবন্ধ লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি এই কিশোরের ক্রিকেটীয় দক্ষতার ভূয়সী প্রশংসা করে লিখেছেন, মাঠে ব্যাট হাতে বৈভবের সাবলীল উপস্থিতি মনে করিয়ে দেয় যে ভবিষ্যৎ তাদেরই, যারা গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে পারে। তাঁকে ‘নতুন ভারতের প্রতীক’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বৈভবকে এক বিস্ময়কর ক্রীড়াপ্রতিভা বলে উল্লেখ করেন। আলিয়া ভাটকে নিয়ে লিখেছেন ভারতের চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি।

১০০ জনের এই তালিকায় জায়গা পাওয়া অন্য ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। ক্রীড়াঙ্গন থেকে তালিকার বাকি পরিচিত মুখদের মধ্যে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া এবং অ্যাথলেট ভিথিয়া রামরাজ অন্যতম। ৯০ রানের লক্ষ্য, পাকিস্তান জিতল ১৩ ওভারেই। কেউ বলিউডের তারকা, কেউ ব্যবসায়ী, কেউ বিনোদনজগতের পরিচিত মুখ।

টাইম১০০ নেক্সট ইন্ডিয়া মূলত আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের একটি বিশেষ ভারতকেন্দ্রিক সংস্করণ। সাময়িকীর সাংবাদিকেরা ভারতের ভেতরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তরুণ প্রতিভাদের অবদান ও প্রভাব বিবেচনা করে এই তালিকাটি চূড়ান্ত করেছেন। এটি কোনো ক্রমতালিকা নয়, বরং আগামী দিনের সম্ভাবনাকে তুলে ধরার একটি প্রচেষ্টা। উল্লেখ্য যে, এই পুরো প্রক্রিয়ায় ভারতের সেরা ১০০ জনের তালিকায় বৈভব সূর্যবংশী জায়গা পাওয়ায় ভারতীয় ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরো খবর