1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রিজভী: বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা, জরিমানা গুনলেন তাওহিদ হৃদয় রিজভী: বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে টাইমের ১০০ সম্ভাবনাময় তরুণের তালিকায় ক্রিকেটার বৈভব সূর্যবংশী পুলিশের গুলির বৈধতায় আইন: প্যারিসে তীব্র প্রতিবাদ দেশে ফিরে প্রবাসী হয়রানি ও টাকা দাবির অভিযোগ জটিল কাজ সহজ ও দ্রুত করতে জেমিনাই ৪ নিওন আনল গুগল নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: মীর শাহে আলম ইসলামি শিক্ষা: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের মূল কাজ নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

রিজভী: বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:০৯ পিএম
শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো মায়ের বুক খালি হোক কিংবা কোনো স্ত্রী স্বামীহারা হোক—এমন পরিস্থিতি দেশবাসী চায় না। বর্তমান সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু যারা রক্তপাত ছাড়া শান্তিতে থাকতে পারে না, বিদেশে পালিয়ে গিয়েও তাদের রক্তের পিপাসা মেটেনি। তিনি অভিযোগ করেন, সেই পলাতক স্বৈরাচার দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য অনুচরদের মাধ্যমে আবারও অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার নড়াইলের কালিয়া উপজেলায় গিয়ে নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। সকালে তিনি কালিয়া শহরের চাঁদপুর ও ছোট কালিয়া এলাকায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন।

ব্রিফিংকালে রিজভী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বলেন, ২০২৪ সালে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েও তাদের তৃষ্ণা মেটেনি। এরই ধারাবাহিকতায় কালিয়ায় কৃষক দল ও জাসাস নেতাকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের মাটিতে স্বৈরাচারের বিচার কেউ আটকাতে পারবে না এবং তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়, এতে শাহীন মোল্যা ও সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরবর্তী সময়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর