শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্রীবরদীতে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ ঘড়ি থেকে দামি গাড়ি: সিনেমা শেষে সহশিল্পীদের তারকাদের বিলাসবহুল উপহার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ২ জন আসামি গ্রেফতার সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নিষ্ক্রিয়তা অভিযোগ-বহিষ্কার ববি ছাত্রদলের ১৩ নেতা হিলি স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, বসছে আধুনিক ল্যাগেজ স্ক্যানার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে তাণ্ডব, বৃদ্ধ বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সাপাহারে আদিবাসী নারী নেতৃত্বকে শক্তিশালী করতে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংকের পরিচালককে হত্যা! ৫ দিন পর পুকুরে মিলল লাশ, কিশোর গ্যাং লিডার সজিবের বিরুদ্ধে অভিযোগ

ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার

ত্রিশাল উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:৫৮ পিএম
Advertisement
শেয়ার করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে মাদক কারবারিরা গ্রেপ্তার হলেও আইনি প্রক্রিয়ার দুর্বলতায় দ্রুত জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছেন। থানা ও আদালত সূত্রে প্রাপ্ত সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

থানা পুলিশের নথিপত্র অনুযায়ী, গত মে থেকে আগস্ট, এই চার মাসে কেবল ত্রিশাল থানাতেই ৫১টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় মোট ৭০ জন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার নথিপত্র ও জামিনের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার হওয়া এসব আসামির বড় একটি অংশ কারাগারে যাওয়ার দেড় মাসের কম সময়ের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছেন।

আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জব্দ তালিকায় ত্রুটি, নির্ধারিত সময়ে সাক্ষীদের আদালতে হাজির করতে না পারা এবং আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে মাদক কারবারিরা সহজেই জামিন পেয়ে যাচ্ছেন। জামিনে মুক্ত হয়ে তারা আবারও উপজেলার বিভিন্ন এলাকায় পুরোনো মাদক নেটওয়ার্ক সক্রিয় করছেন, যার ফলে মাঠপর্যায়ে পুলিশের মাদকবিরোধী অভিযানের সুফল পুরোপুরি মিলছে না।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “মাদক নির্মূলে ত্রিশাল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে। তবে জামিন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। জামিনে বেরিয়ে কেউ পুনরায় মাদক কারবারে জড়ালে তাদের বিরুদ্ধে আবারও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অন্যদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পুলিশি অভিযানে মাদক নির্মূল সম্ভব নয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “মাদক ব্যবসায়ীরা যেন সহজে জামিন না পান, সে জন্য আইনি প্রক্রিয়া আরও জোরদার করার পাশাপাশি আইনজীবী ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত দায়বদ্ধতা প্রয়োজন।”

এই বিভাগের আরো খবর