শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র শ্রীবরদীতে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ ঘড়ি থেকে দামি গাড়ি: সিনেমা শেষে সহশিল্পীদের তারকাদের বিলাসবহুল উপহার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ২ জন আসামি গ্রেফতার সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নিষ্ক্রিয়তা অভিযোগ-বহিষ্কার ববি ছাত্রদলের ১৩ নেতা হিলি স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, বসছে আধুনিক ল্যাগেজ স্ক্যানার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে তাণ্ডব, বৃদ্ধ বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সাপাহারে আদিবাসী নারী নেতৃত্বকে শক্তিশালী করতে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন

হিলি স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, বসছে আধুনিক ল্যাগেজ স্ক্যানার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:০৫ পিএম
Advertisement
শেয়ার করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

শনিবার ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি স্থলবন্দরে পৌঁছান। এ সময় বন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো, ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান জানান, ইমিগ্রেশন চেকপোস্টে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও তদারকি করা হচ্ছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ল্যাগেজ স্ক্যানার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া, হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর