1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মৌলভীবাজারে সালিশী বৈঠকে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপিকে ডা. শফিকুর রহমান |: জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না ১৪ শিক্ষক থাকা সত্ত্বেও কুমিল্লার মাদ্রাসায় সবাই অকৃতকার্য দিনাজপুর বোর্ডে পাসহীন ৪৯ কলেজ, কমেছে পাসের হার এইচএসসিতে সামসুল হক খান কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাস ৯৯.০৭ শতাংশ এইচএসসিতে এবারও দেশসেরা সাফল্য নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উত্তর প্রদেশে নির্বাচনী রণকৌশল নিয়ে চিন্তিত অমিত শাহ এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ এ পতন সরকারি ফ্ল্যাটে সাবলেট উচ্ছেদ: বাড়ি ছাড়তে হচ্ছে ইডেন-বদরুন্নেসার শিক্ষার্থীদের রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

মৌলভীবাজারে সালিশী বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

তিমির বনিক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪১ এএম
শেয়ার করুন

মৌলভীবাজারের সদর উপজেলার হিলালপুর গ্রামে এক সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের সংঘর্ষে পারভেজ আহমদ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী সহ আহত হয়েছেন আরও ৩ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) জানান,’গতকাল বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশের একটি দল নিয়ে পৌঁছান। এরপর হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে ধারালো দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।’

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়,’গতকাল বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরতলীর হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়ীতে এক নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ছঈদ উল্লার পুত্র পারভেজ আহমদ এর সাথে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের সাথে এক সালিশী বৈঠক বসা হয়। সালিশী বৈঠক চলাকালে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ ওৎ পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যান্যরা উপরযোপরী এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করে। এতে গুরুত্বর আহত হন-পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।’

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুতর আহত পারভেজ আহমদ সহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন। অন্যান্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিভাগের আরো খবর