1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ব্রহ্মপুত্রে ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় ছয় জেলে আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার

ব্রহ্মপুত্রে ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় ছয় জেলে আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ১:৩৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বড়ভিটার চর এলাকায় ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে আটক ছয় জেলেকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছেন নৌবন্দর থানা পুলিশ।

আটকৃতরা হলেন- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরের ভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলির আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০), ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটার বাসিন্দা চন্দন কুমার বিশ্বাস (৩২)।

এর আগে রোববার দিবাগত রাতে নৌবন্দর থানা পুলিশের একটি দল ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ইলেকট্রিক শক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় তাদের আটক করে। একই সময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি যন্ত্র জব্দ করা হয়।

চিলমারী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর