1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপে ফেভারিট বাংলাদেশ, শিরোপা জয়ের বড় সুযোগ কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ১:২২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দু’জন হলেন—ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৪০) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৮)।

নিহত দুইজনের মধ্যে খোকন আমদানি-রপ্তানি ব্যবসায়ী ও রশিদুল চাতাল ব্যবসায়ী।

নিহতদের স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলে রশিদুল ইসলাম মারা যায়। কামাল হোসেন হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। তবে কোন গাড়ির চাপায় তারা মারা যেতে পারে। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাস অথবা ট্রাক পিছন কিংবা সামনের দিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর