1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপে ফেভারিট বাংলাদেশ, শিরোপা জয়ের বড় সুযোগ কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫ ২:৩৩ পিএম
শেয়ার করুন

কু‌ড়িগ্রা‌মে মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষে আবু তাহের (৩৩) না‌মে এক মাদরাসা শিক্ষকের মৃত‌্যু হ‌য়ে‌ছে।
র‌বিবার (২৬ জানু) সকাল ১০টায় রংপুর মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। ‌নিহত শিক্ষক জেলার চিলমারী থানাহাট ইউনিয়‌নের মাচাবান্দা এলাকার মৃত জামাল উদ্দিনের ছে‌লে এবং হুফ্ফাজুল কুরআন মাদরাসার প‌রিচালক।
এর আগে গত শ‌নিবার রা‌তে আবু তা‌হের মোটরসাইকেল নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আবু তা‌হের মোটরসাইকেল নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে মাচাবান্দা শাহপাড়া এলাকায় পৌঁছ‌লে বিপরীত দিক থেকে আসা অপর এক‌টি মোটরসাইকে‌লের স‌ঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন আবু তা‌হের। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করান। পরে তার অবস্থার অবন‌তি হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক উন্নত চি‌কিৎসার জন‌্য রংপুর মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠান। র‌বিবার সকা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।
‌চিলমারী ম‌ডেল থানার ও‌সি নাজমুস সা‌কিব স‌জিব ব‌লেন, বিষয়‌টি জেনেছি। ত‌বে এ ব‌্যাপা‌রে কেউ অ‌ভি‌যোগ ক‌রে‌নি। অ‌ভি‌যোগ পে‌লেই আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

এই বিভাগের আরো খবর