1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: শুরু হলো ভোটগ্রহণ জন্মদিনে বয়স নিয়ে যা বললেন চিত্রনায়িকা মৌসুমী জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে আলোচিত সেই শুটার এখনো ধরাছোঁয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা দক্ষিণ ইরানে দফায় দফায় বিস্ফোরণ: কেশম দ্বীপে হামলার দাবি লর্ডসে ফিক্সিংয়ের ১৫ বছর: পাকিস্তানি ক্রিকেটে ট্র্যাজেডির পতনগাথা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলার অভিযোগ

জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার

সাইফ উল্লাহ
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৫:২৭ পিএম
শেয়ার করুন

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের ব্যবহৃত বেশ কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়।

ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, স্থানীয়রা এতোগুলো পোশাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়, পরে এ বিষয়টি পুলিশকে জানালে তাঁরা এসে এসব পোশাক উদ্ধার করে নিয়ে যায়। এতে এলাকার মানুষ চরম আতঙ্কিত বলেও জানান তিনি। কারণ, গেল কয়েকদিন আগে পুলিশ জানিয়েছিল আমার ইউনিয়নে ডাকাত হানা দিতে পারে। এমন খবরে আমারা সতর্ক অবস্থানে থাকায়, ডাকাতরা হয়তো কোন সুযোগ না পেয়ে এ পোশাক গুলো পেলে চলে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরিফ উল্লাহ জানান, সপ্তাহ খানেক আগে একটি ডাকাতদল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর