1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আগুনের দৃশ্য দেখে হার্ট অ্যটাকে বৃদ্ধের মত্যু - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

আগুনের দৃশ্য দেখে হার্ট অ্যটাকে বৃদ্ধের মত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ২:০৬ পিএম
শেয়ার করুন

ভোলার লালমোহন উপজেলায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের দৃশ্য দেখে সেখানে থাকা মো. মোসলেহ উদ্দিন সরদার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশ্মীর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোসলেহ উদ্দিন ওই এলাকার বাসিন্দা।

আগুনে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কাশ্মীর বাজারের দিদার মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশাপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুনের দৃশ্য দেখে মোসলেহ উদ্দিন সরদার (৫৫) নামের এক বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা যান। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বুধাবার বিকেলে ঘটনাস্থল পরির্দশন করে নিহত মোসলেহ উদ্দিনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ৩০ কেজি করে চাল ও আনুসাঙ্গিক মালামাল প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হবে।

এই বিভাগের আরো খবর