1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা ডিবি’র বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি, মাদক ও পুলিশের সরঞ্জামসহ এক দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি

ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ ২:২৯ পিএম
শেয়ার করুন

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে সিনেমা স্টাইলে এক ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে নরসিংদীর পাচঁদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে

নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। সে ভূইয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

জানা গেছে, নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে আসে। কাজ শেষে বেলা পৌনে ২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় প্রাইভেটকার যোগে একদল দুর্বৃত্তরা তাকে পরপর ৬ রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্গ ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত রুবেলের প্রতিন্দ্ন্দ্বী ছিলেন ইমরুল। নির্বাচনের পর দুই প্রার্থীর মধ্যে একাধিক বার হামলা মামলা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই নির্বাচনে কেন্দ্রে প্রভাব খাটিয়ে নিহত রুবেল বিজয়ী হয়। এ নিয়ে প্রতিন্দ্ন্দ্বী প্রার্থী ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাধবদী থানার এসআই ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে  ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *