1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ২:২৭ পিএম
শেয়ার করুন

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। পায়ে গুলি লাগা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার চলমান লং মার্চ থেকে গুলিবিদ্ধ হন ইমরান খান। এ ঘটনায় পিটিআইয়ের আরও পাঁচজন নেতা আহত হয়েছেন।

এই হামলার ঘটনা ঘটে পাঞ্জাবের ওয়াজিরাবাদে। হামলার বিষয়ে পিটিআই নেতা ইমরান ইসমাইল বলেন, ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারবার গুলি করা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বহরে থাকা পিটিআই নেতা ফয়সাল জাভেদ আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় তাদের দলের একজন নেতা মারা গেছেন বলে খবর পেয়েছেন।

এ ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সম্প্রতি চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করার কথা ছিল।

প্রসঙ্গত, টানা সপ্তম দিনের মতো চলছে ইমরান খানের ডাকা লং মার্চ। প্রতিদিনই লং মার্চের ভাষণে জ্বালাময়ী ভাষণ দেন তিনি। লং মার্চের শুরুর দিকে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের প্রচ্ছন্ন হুমকি দেন পিটিআই চেয়ারম্যান। পরে একপ্রকার হুঁশিয়ারি দেন ক্ষমতাসীন শেহবাজ সরকারকে।

এই বিভাগের আরো খবর