1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দিল্লির দেড়শ বছরের পুরোনো রেসকোর্স মসজিদে নামাজে নিষেধাজ্ঞা সৌদিতে ফ্লাইট বিধিনিষেধে বাতিল ১৫৯টি ফ্লাইট, বিপাকে ২৩ হাজার যাত্রী লালমনিরহাটে চিতা বাঘের আক্রমণে আহত তিন, সীমান্তে আতঙ্ক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু বরিশালে গৃহবধূকে নিরাপত্তা ঘটনায়, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার দাবি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প আইসক্রিম সিনেমার আড্ডায় স্মরণ করা হলো প্রয়াত শিল্পীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে টার্গেট করে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল ! পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১১:২৪ পিএম
শেয়ার করুন

ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জাপান। ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত ১–০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রাসেল মাহমুদ জিমি ও আমিরুল ইসলামদের। ম্যাচের ৪০ মিনিটে ফুজিশিমা রেইকির করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণ করে দেয়।

এদিন শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে দেখা যায় বাংলাদেশ দলকে। অন্যদিকে জাপান বারবার আক্রমণে চাপ সৃষ্টি করে। ম্যাচে তারা পাঁচটি পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করতে বেগ পেতে হয়। এর আগে চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩–০ গোলে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আগামীকাল একই মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসেও জাপানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৬–১ গোলে পরাজয় বরণ করতে হয়েছিল তাদের। গত বছর এশিয়া কাপেও একই ব্যবধানে জাপানের কাছে হারতে হয়েছিল লাল-সবুজের দলকে। সেই তুলনায় এবার অনেক ভালো লড়াই করেছে বাংলাদেশ।

এই বিভাগের আরো খবর