1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি পুড়িয়ে দিল আ.লীগের নেতাকর্মীরা ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন বৃষ্টির বাধায় অসম্পূর্ণ জোহানেসবার্গ টেস্ট, স্বস্তিতে বাংলাদেশ জবিতে নিষিদ্ধ রাজনীতির অভিযোগ: পাঁচ কর্মকর্তাকে জিম্মায় হস্তান্তর করল পুলিশ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

শারাফাত হোসাইন,কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

ফুসফুস ক্যান্সার সচেতন মাস হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসি সোসাইটির উদ্যোগে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘নভেম্বর লিডিং দ্য ইউথ টুয়ার্ড হেলদি ব্রিদিং’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপিকা ড.জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম এম আরিফ হোসেন।

সেমিনারে বিভাগের শিক্ষার্থীরা ফুসফুস ক্যানসার কেন হয়, এর প্রাথমিক লক্ষণ, ঝুঁকি, কারণ, প্রতিকার, প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পান।

ফার্মেসি সোসাইটির সহ-সভাপতি সোহানুল ইসলাম সরকার বলেন, “ক্যান্সার, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। পাশাপাশি রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা শুধু ওষুধ ও চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং জনস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসচেতনতা তৈরিতেও সক্রিয় ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। বিকন-এর সহযোগিতায় এ ধরনের সচেতনতামূলক আয়োজন আমাদের সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসী সোসাইটি জনস্বাস্থ্যসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই বিভাগের আরো খবর