1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় সৌদি প্রবাসীর মাকে গলা কেটে হত্যাচেষ্টা, আটক ১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সৌদি প্রবাসীর মাকে গলা কেটে হত্যাচেষ্টা, আটক ১

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫ ১২:০৯ পিএম
শেয়ার করুন

‎কুমিল্লার চৌদ্দগ্রামে খোদেজা আক্তার (৪৬) নামে এক প্রবাসীর মাকে গলায় ও হাতে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় মো: শাহীন (৪০) নামে এক রংমিস্ত্রি কে আটক করেছে পুলিশ।
‎মঙ্গলবার ভোরারাতে উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম খোদেজা বেগম গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের মৃত মুছা কলিম উল্লার স্ত্রী। হামলাকারী শাহিন একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়ার ছেলে।
‎চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, গলায় ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত মহিলাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আশংকা জনক অবস্হায় ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মেয়ে লিমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে , খোদেজা বেগমের নতুন বিল্ডিং ঘরের রংয়ের কাজ করতেন হামলাকারী শাহিন। খোদেজা বেগমের একমাত্র ছেলে সোহাগ সৌদি প্রবাসী এবং একমাত্র মেয়ে লিমা আক্তার স্বামীর বাড়ী তারাশাইলে অবস্থান করছেন। একমাত্র মহিলা ব্যতিত ঘরে আর কেউ না থাকায় মঙ্গলবার রাত আনুমানিক ৩.৩০ ঘটিকায় চুরি করার উদ্দেশ্যে বিল্ডিং ঘরে প্রবেশ করে রংমিস্ত্রি শাহিন। মধ্যরাতে চিৎকার শুনে বাড়ির আশেপাশের লোকজন এসে খোদেজা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে মোবাইল ফোনে দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্হায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করে।
সেখান থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
‎চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি শুনে আমি তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ভিকটিম তখনো ক্ষীন স্বরে হামলাকারীরর নাম পিতার নাম বলতে পারছিলো। হামলাকারীর নাম শাহীন (৪০), পিতা মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়া, সে পেশায় রং মিস্ত্রি। তাকে তাৎক্ষণিক তার বসতঘর থেকে আটক করা হয়েছে। ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর