1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক'র অভিযান - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৭:৪৩ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় অবৈধভাবে মহাসড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) নগরের হালিশহর থানার বড়পোল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মহাসড়কের ওপর অবৈধভাবে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে ভ্রাম্যমাণ আদালত আদেশ দেন।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, নগরের সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল রাখার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর