1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
দিশারী'র আয়োজনে "সমতার তারুণ্য" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটে চিতা বাঘের আক্রমণে আহত তিন, সীমান্তে আতঙ্ক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু বরিশালে গৃহবধূকে নিরাপত্তা ঘটনায়, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার দাবি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প আইসক্রিম সিনেমার আড্ডায় স্মরণ করা হলো প্রয়াত শিল্পীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে টার্গেট করে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল ! পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু ‘নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না’

দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৫৫ পিএম
শেয়ার করুন

লিঙ্গবৈষম্য, নারীর প্রতি সহিংসতা ও ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও সাইবার বুলিং এর বিরুদ্ধে তরুণদের সচেতন ও সক্রিয় করে সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে মানিকগঞ্জে ‘সমতার তারুণ্য’ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং সহিংসতা ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংলাপ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।’

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সামাজিক সংগঠন-দিশারী আয়োজিত এ সংলাপে স্থানীয় সরকার, প্রশাসন, সুশীল সমাজ, যুব প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ‘সমতার তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণ ও নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে—এমন লিঙ্গভিত্তিক বৈষম্য, কুসংস্কার, ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা।

সংলাপে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব প্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে বিদ্যমান লিঙ্গবৈষম্য ও নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

দিশারী’র উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহীনুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আমীর হোসেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রুহুল জামাল সুজন, কিশোর-কিশোরী সংগঠনের প্রতিনিধি মাসুমা খান মুক্তি, দিশারী’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসান শিকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষার, ন্যাশনাল চিল্ড্রেনস টাস্ক ফোর্স জেলা কমিটির সভাপতি তাহমিনা আফরিন মোহনা প্রমুখ।

এই বিভাগের আরো খবর