
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১২ মার্চ বুধবার সোনামড়ল হাওর, গুরমার হাওর,চন্দ্র সোনার থাল হাওর এবং চন্দ্র সোনার থাল ( সাথারিয়া পাথারিয়া) হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
পরিদর্শন কালে তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব সুনজিত চন্দ্র, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ মামুন হাওলাদার। স্হানীয়ভাবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পিআইসির সভাপতি ও সদস্য সচিব বৃন্দ।
পরিদর্শন কালে জেলা প্রশাসক মহোদয় অতি দ্রুত সময়ের মধ্যে বাঁধের অবশিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।