1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নগরকান্দায় বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্র-ইসরাইলের অপরাধ আড়াল করছে জাতিসংঘ, অভিযোগ ইরানের

নগরকান্দায় বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

মিজানুর রহমান
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ৩:৪২ পিএম
শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দূরতা হাটি গ্রামে মৃত আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আলমগীর মোল্লা উপজেলার রসুলপুর বাজারে ৩ বছর ধরে বিকাশ ও মোবাইল রিচার্জের দোকান করে ব্যবসা করে আসছে।

নিহতের ভাই আমিনুল ইসলাম বলেন, ৩০ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় আমার ভাই আলমগীর মোল্লা তার স্ত্রী রাহিমাকে বলে বাড়ি থেকে বের হয়ে রাতেঁ বাড়িতে না ফেরায় ও তার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ থাকায় নগরকান্দা থানায় একটা জিডি করা হয়েছে ।৩১ আগস্ট শনিবার সকাল অনুমান ১১ টার সময় মোবাইলে আলমগীরের গলাকাটা ছবি সহ এলাকার মানুষ দেখতে পেয়ে আমাদের জানায়।

আমরা খোজ নিয়ে জানতে পারি আমার ভাই আলমগীর এর গলাকাটা লাশ রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ের আশপাশের এলাকা থেকে গোয়াালন্দ থানা পুলিশ উদ্ধার করে।এই সময়ের মধ্যে রসুলপুর বাজারে গিয়ে জানতে পারিি সে একটি অটোগাড়িতে চড়ে তালমার দিকে গেছে।বাড়ি ও বাজারের লোকজনদের কাছে জানতে পারি আমার ভাই আলমগীর মোল্লার সাথে পার্শ্ববর্তী সালথা উপজেলার গট্রি ইউনিয়নের চন্দ্র পাড়া গ্রামের ইউনুস ওরফে ইনু খন্দকারের মেয়ে জামাতা হারন মোল্লার সাথে বন্ধুত্ব।হারনের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রামে তার পিতার নাম মোনতাজ আলী মোল্লা।

হারনের স্ত্রী চামিলি বেগম বলেন ঘটনার দিন সকাল ৯ টার সময় আমার স্বামী আমার বাবার বাড়ি চন্দ্রপাড়া থেকে বের হয়ে কোথায় গেছে জানিনা তার ফোন বন্ধ রয়েছে। মোবাইলে পরিচয় হয়ে পারিবারিক ভাবে বিয়ে হয় দুটি কন্যা সন্তান রয়েছে পরে জানতে পারি সে আমার আগে মধুখালী একটা বিয়ে করেছে। পোস্টমর্টেম শেষে শনিবার রাত ৮ টায় লাশ বাড়িতে এনে দাফন সম্পুর্ন করেন।

এই বিভাগের আরো খবর